শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনগামী ট্রলার নাফনদীর মোহনায় আটকা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনার চরে আটকা পড়েছে।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে  শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফনদীর মোহনা চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ ভোগান্তিতে পড়েননি।

টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।  

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফনদীর মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারসেন্টমার্টিন

শেয়ার করুন: