শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় ২৩০০ লিটার ডিজেল জব্দ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ রাখা ২৩২০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। 

বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকির বাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদাম ঘর ৯৫০ লিটার এবং এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই গ্রামের বান‌চারাম খাল সংলগ্ন সিদ্দিক মিরর বাড়ির উঠান থেকে ১৩৭০ লিটার তেল উদ্ধার করে জব্দ করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভির এন্টারপ্রাইজের গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল জব্দ করা হয়।এ সময় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই এলাকার বানচারাম খাল সংলগ্ন সিদ্দিক মিরার বাড়ির উঠান থেকে ২৩৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। মজুদকারি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মোহাম্মদ সিদ্দিক মিরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধবার সকাল ১১টা এবং বিকেল পাঁচটার দিকে সরকারি নির্ধারিত মূল্যে প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত তেল বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে বায়জিদ এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ ডিজেল ক্রয় করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকাল সারে ১০ টার দিকে বার্ত ভবন সংলগ্ন খান এন্টার প্রাইজে মূল্য তালিকা (রেট চার্ট) প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে রিপন খান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

ফার্নেস অয়েল ও ডিজেল জব্দউজ্জল হালদার

শেয়ার করুন: