শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে অভিযানে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক-১

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে র‍্যাব -১৪ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্যসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করা হয়। 

বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -১৪ এর জামালপুর সিপিসি-১। 

জামালপুর র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব জামালপুর ক্যাম্পের সদস্যরা বকশীগঞ্জ - লাউচাপড়া সড়কে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়।

এসময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে চালক আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে ৫ হাজার ৭৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। 

যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮শ টাকা। পাশাপাশি একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।

জামালপুর র‍্যাব -১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

পলাশে হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতাসহ আহত ১০

এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/রই 


 

মেজর লাবিদ আহমেদ

শেয়ার করুন: