ফুলবাড়ীতে বিদেশি মদ এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ১ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশি মদ এবং ১২০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান।
ভোরের আকাশ/আ.র