শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতিটিকে দেখতে পায় স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট  এলে হাতির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান  রনি জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করা হয়। দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে। এ সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। দুপুর দুইটার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

দোছড়ি বিট কর্মকর্তা রনি  আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

বন্যহাতিকক্সবাজারমৃত্যু

শেয়ার করুন: