শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ঢাকার সমাবেশ সফল করতে জামায়াতের ব্যাপক শোডাউন

কাপাসিয়া,গাজীপুর

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ায় ঢাকার সমাবেশ সফল করতে  জামায়াতের ব্যাপক  শোডাউন
কাপাসিয়ায় ঢাকার সমাবেশ সফল করতে জামায়াতের ব্যাপক শোডাউন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহা সমাবেশ  সফল করার লক্ষ্যে চলো চলো ঢাকা চলো শ্লোগানে শ্লোগানে মুখরিত করে  কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী  ব্যাপক শোডাউন করেছে।

আগামীকাল  ১৯ জুলাই শনিবার দিনব্যাপী  ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আহূত কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গত দুই দিন ধরে  বিভিন্ন ইউনিয়নে বিশাল গণ মিছিল,  র‍্যালি ও আলোচনা সভা করেছে  উপজেলা  জামায়াতে ইসলামী।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলা সদরে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক শোডাউন করেছে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী।

ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে গণ মিছিল ও শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোর্ড, থানার মোড়, কাপাসিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন ,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ। 
নেতৃবৃন্দ আগামীকালের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহা সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

 

ভোরের আকাশ/হ.র

জামায়াত ইসলামী

শেয়ার করুন: