শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত আলোচিত হত্যা মামলার প্রধান আসামি প্রভাষ কিসকোকে (৩৫) রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে আজ ভোররাতে গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রভাষ কিসকো গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী এলাকার মৃত খারিয়া কিসকোর ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, নিহত মমতাজ আলীর সঙ্গে আসামি প্রভাষ কিসকোর দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ৫ জুন জুমার নামাজ শেষে মমতাজ আলী স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রভাষ কিসকো পেছন থেকে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আবু সাঈদ বাদী হয়ে গত ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

আরও পড়ুন

কিশোরগঞ্জে হত্যা‌ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এ বিষয়ে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,'গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

তিনি বলেন, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।'

ভোরের আকাশ/ র.ই

আসামি গ্রেপ্তারবিপ্লব কুমার গোস্বামী

শেয়ার করুন: