শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কটিয়াদীতে নানা আয়োজনে বর্ষবরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কিশোরগঞ্জর কটিয়াদীতে নানারঙের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও র‍্যালিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন  আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

পরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে র‍্যালিতে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি, লাঠিবাড়ি খেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিটি উপজেলার  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও সাংবাদিকরাও র‍্যালিতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত, আনন্দঘন  পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে। ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: