শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন।

শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ  মাওলানা সিহাব উদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবীর, কাজী শহিদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহাফুজা খাতুন. ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মো. বাবুল হোসেন। 

আরও পড়ুন

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বই প্রদান

সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌহিদুর রহমান। 

সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ভোরের আকাশ/ র.ই

সেমিনার অনুষ্ঠিতঅধ্যক্ষ মো. জিয়াউর রহমান

শেয়ার করুন: