শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশ : ৭ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. শফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। সে রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর এলাকার মৃত লাল চাঁদের ছেলে।

সোমবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলাধীন পাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গত ৮ এপ্রিল সকালে রাজবাড়ী সদর থানার এক কিশোরীকে (১৫) ফুসলিয়ে বিবাহের প্রলোভন দিয়ে নিজ বাড়ি থেকে অপহরণ করে শফিকুল। পরে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১০-এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরপর গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: