শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্ষণের শিকার কিশোরীর পাশে বিএনপি নেতা বাচ্চু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ধর্ষণের শিকার কিশোরীর পাশে বিএনপি নেতা বাচ্চু
ধর্ষণের শিকার কিশোরীর পাশে বিএনপি নেতা বাচ্চু

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা বাচ্চু।

আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্যাতনের শিকার কিশোরীর স্বজনদের আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেয়েটির মা-বাবার হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

ওই সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘অতীতে ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটছে।'

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্নস্থানে নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন, হেনস্তাকরণ ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

ওই সময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. মুসলেহ উদ্দিন মৃধা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি সাংবাদিক   এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার সকালে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরী মেয়েটির ওপর নির্যাতন চালান কর্তব্যরত নিরাপত্তাকর্মী লিটন মিয়া।  এ ঘটনায় ওইদিনই নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।  ঘটনার পরদিন সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার করা লিটন মিয়া (৪০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আবদুল আউয়ালের ছেলে।  লিটন শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।  সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।

ভোরের আকাশ/জাআ

ধর্ষণের শিকার

শেয়ার করুন: