শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা সদরের ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামের এক চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) ভোর রাতে ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (১২ মে) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত লগা কোলাদী বিজয়রামপুরের হোসেন শেখের ছেলে। তিনি সর্বহারা দলের নেতা ছিলেন। এছাড়া একাধিক হত্যা, ডাকাতি মামলার আসামি ছিলেন বলেও জানা গেছে। তিনি পাবনার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের ‘বিশেষ ক্যাডার’ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে রাত ১২ টার দিকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা লগাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।  এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চরমপন্থি দলটির মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি, ডাকাতি ও চুরির মালামালের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে লগা হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, চরমপন্থী দলের নেতা ছিলেন নিহত লগা। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: