শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অর্থ পাচারের ক্ষতি পুষিয়ে অর্থনীতি সচল রাখাই বড় চ্যালেঞ্জ: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, অর্থপাচারের কারণে রাষ্ট্রীয় অর্থভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও অর্থনীতির চাকা সচল রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে দেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন অন্যতম প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান, হরিপুর ও দামকুড়া ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগও তৈরি করতে হবে। চাহিদাভিত্তিক ও জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে হবে, যাতে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কৃষি, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় শিল্পের বিকাশ ঘটিয়ে অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্কুল-কলেজ, রাস্তাঘাটসহ এলাকার প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে।

সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা খাতে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ ধাপে ধাপে বাড়ানোর পাশাপাশি কারিগরি ও ধর্মীয় শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবেউল্লেখ করেন।

ভোরের আকাশ/ এনউব

এমপি মিলন

শেয়ার করুন: