উলাশী খাল খননে ২৭ এপ্রিল শার্শায় আসবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক জিয়া খাল পুনঃখননে ২৭ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার সফরকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খাল খনন দেখতে জনসভা স্থলে প্রায় ২০ হাজার মানুষের সমগম হতে পারে।
শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন জানান, গত ০২ ফেব্রুয়ারী যশোর উপশহর ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
এসময় এলাকাবাসীর দাবির মুখে তিনি ঘোষনা দেন বিএনপি সরকার ক্ষমতায় এলে আপনাদের সাথে নিয়ো উলাশী খাল পূনঃখনন করা হবে। তার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি ২৭ এপ্রিল আসছেন শার্শার উলাশিতে।
খাল খননে কথা রেখেছেন তারেক রহমান এজন্য শার্শা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উলাশী গ্রামের শতবয়সী বৃদ্ধ আব্দুল বারিক মন্ডল জানান, জিয়াউর রহমানের সাথে খাল কেটেছি তার ছেলের সাথেও খাল কাটতে পারবো সৌভাগ্যবান মনে করছি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ উলাশী খান পরিদর্শনে এসে জানান, খাল খননে পানি প্রবাহ স্বাভাবিকে কৃষি ও মৎস চাষে এ এলাকার মানুষ উপকৃত হবে মানুষ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, প্রধান মন্ত্রীর নিরাপদ সফরের জন্য উধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী,পুলিশ বিজিবিসহ সরকারি সংস্থাগুলো সমন্বয় করে কাজ করছেন সবাই।
তারেক রহমানের সফর সঙ্গীদের কাছ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে দুই সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে প্রস্তুতি মুলক নানান কর্মকান্ড। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থ্যা নিয়মিত টহল দিচ্ছে সীমান্ত এলাকায়।
খাল খনন স্থানে গণমাধ্যমকর্মী,দর্শনার্থী ও রাজনৈতিক নেতা,কর্মীদের জন্য আলাদা,আলাদা গ্যালারী তৈরী করা হয়েছে। প্রধান মন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিদিন সরকারের উধ্বতন কর্মকর্তাদের আগমন ও নেতাকর্মীদের আনন্দ মিছিলে এলাকায় সাজসাজ রব বিরাজ করছে।
এলাকাবাসী মনে করছেন খাল খনন পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ করে কৃষি ও মৎস চাষে বড় ভূমিকা রাখবে। ২৭ এপ্রিল সকাল ১০ টা ১৫ মিনিটে যশোর বিমান বন্দর থেকে তিনি শার্শার উলাশী খাল খননের উদ্দেশে রওনা দিবেন। পরে সকাল ১১ টা ৩০ মিনিটে খান খননের শুভ উদ্বোধন শেষে ১১ টা ৪৫ মিনিটে খাল খনন স্থানে সুধি সমাবেশে যোগ দিবেন।
পরবর্তীতে ১ টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১ টা ৫০ মিনিটে যশোর ইন্সটিটিউট লাবলিক লাইব্রেরী পরিদর্শন করবেন। পরে দুপুর ৩ টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভা শেষে রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে ফিরবেন।
ভোরের আকাশ/ র.ই