শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকার গণভোটের পক্ষে : শারমীন মুরশিদ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সমাজকল্যান মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার সরকার এবং আমাদের অবস্থান স্পষ্ট। আমরা গণভোটের পক্ষে। মানুষ বুঝুক তার কল্যানের জন্য গণভোট। তবে আমরা না ভোটের সুযোগও দিচ্ছি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধ করণের লক্ষে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বৃক্ষ রোপন করেন।

উপদেষ্টা বলেন, খুব স্পষ্ট হিসাব, গণভোট এটা কোন নিরপেক্ষতা বজায় রেখে কোন ভোট নয় । গণভোট নিয়ে কথা বলতে হলে আমি নিরপেক্ষ নই । আমার স্পষ্ট অবস্থান হচ্ছে হ্যা কারণ আমি যদি সংস্কার চাই আমার হাতে গণভোট ছাড়া কোন উপায় নেই । ২০২৪ যখন ঘটে গেল একটাই চাওয়া ছিল নতুন বাংলাদেশ, নতুন মূল্যবোধ এবং আরো মানবিক আরো ন্যায্য একটা সমাজ । আমাদের বিগত ইতিহাস আমাদেরকে যা দেখিয়েছে সেটা অর্জন করতে হলে আমূল পরিবর্তন প্রয়োজন । এক দেড় বছরের একটা সরকার কিন্তু দেশে আমূল পরিবর্তন আনতে পারে না ।

তিনি আরো বলেন, কিছু কিছু গোষ্ঠিী গণভোটের বিষয়টা বুঝে উঠতে পারে না । সংস্কার যদি চাই, রাতের অন্ধকারের ভোট যদি না চাই, একনায়ক যুগের পর যুগ ক্ষমতায় থেকে স্বৈরাচার হবে, সেটা যদি আমরা বন্ধ করতে চাই, গুম, খুন বন্ধ করতে চাই, তাহলে অবকাঠামো বিপুলভাবে পরিবর্তন করতে হবে । গণভোটের জন্য দরকার জনমানুষের সম্মতি । জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট করছি ।

ভোরের আকাশ/র.ই


 

গণভোটসমাজকল্যাণ উপদেষ্টাআব্দুল্লাহ আল মাসউদ

শেয়ার করুন: