ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের সলঙ্গায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান।
সোমবার দুপুরে সলঙ্গা বাজার থানামোড় এলাকার একটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত সুনামের পাশাপাশি মাদ্রাসাটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আনিসুর রহমান প্রচারিত তথ্য যাচাই ছাড়া কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচার বন্ধ না হলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে সলঙ্গা এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা