শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহের সদর উপজেলার একটি গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনি। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বড় গরিয়ালা গ্রামে বাবু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকাল ৮টার দিকে তার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। একপর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন এবং স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে সংবাদ দেন। পুলিশ এসে বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং যৌথ বাহিনীকে অবহিত করে। পরে যৌথ বাহিনীর সদস্যরা এসে সেগুলো নিরাপদ হেফাজতে নেয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খুড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটিরে নিচে চাপা পড়েছিল। গ্রেনেড দুটি বর্তমানে সদর থানায় নিয়ে আসা হয়েছে। দ্রুতই যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আ.ব

 


 

গ্রেনেড উদ্ধারঝিনাইদহমাটি খুঁড়া

শেয়ার করুন: