শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের হাতে জেলা প্রশাসনের সহায়তা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুর সদর উপজেলায় সাপের দংশনে শাহিন আকন্দ নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক মো. শফিকুল আকন্দের ছেলে ও শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দকে (২০) সাপে দংশন করে। পরে তাকে দ্রুত শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শাহিনের মৃত্যুর পর তার পরিবার চিকিৎসকের অবহেলার অভিযোগ তোলে। এ ঘটনায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে নিহত শাহিনের পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আইনগত সহায়তা, সামাজিক সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নতুন উদ্যোগ

শাহিনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/রই
 


 

শাকিল আহমেদ

শেয়ার করুন: