শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুধু প্রজেক্ট দিয়ে অর্থ অপচয় করার সুযোগ নেই : পার্বত্য মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শুধু প্রজেক্ট দিয়ে অর্থ অপচয় করার সুযোগ নেই। এগুলো সঠিকভাবে মনিটরিং করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। উন্নয়নের নামে শুধু প্রজেক্ট নিলেই হবেনা। প্রয়োজন যেখানে আছে সেখানে ব্যয় করতে হবে। তবে প্রকল্পের নামে অর্থ অপচয় করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়নের চিত্র ফুটে ওঠে। তাই সেবার নামে অনিয়ম নয়। সকলকে সেবার মানসে কাজ করতে হবে। শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়ন সহ সকল কাজে মনিটরিং করতে হবে। সমন্বয়হীনতা থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি।

এসময় বক্তারা কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে পার্বত্য মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, মিনহাজ মুরশিদ, নাইউপ্রু মারমা জেরি ও দয়াল দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/ র.ই

পার্বত্য মন্ত্রীঅ্যাডভোকেট দীপেন দেওয়ান

শেয়ার করুন: