বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে গুরুত্ব দিয়েছে: ওয়ারেছ আলী মামুন

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে দেশের পরিচিতি তৈরি হয়। টেনিস খুব আকর্ষনীয় একটি খেলা। জামালপুরে দীর্ঘ দিন ধরে টেনিস খেলা হয়ে আসছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়ন ও খেলোয়ার তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। জামালপুর থেকেও যেন মানসম্পন্ন টেনিস খেলোয়াড় তৈরি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে সেজন্য ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জামালপুর টেনিস গ্রাউন্ডে জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামালপুর টেনিস ক্লাব গত ২০ অক্টোবর থেকে এই শরৎকালীন টেনিস টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুন্না ও মুসাফি এবং আতাউল্লাহ ও রফিকুল আলম মুখোমুখি হন। ৩ সেটের খেলায় পর পর ২ সেটে জয়লাভ করে মুন্না ও মুসাফি টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয় অর্জন করেন।
রানার্স আপ হন আতাউল্লাহ ও রফিকুল আলম। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জামালপুর টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যডভোকেট রফিকুল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিস্কৃতি হাগিদগ, শহর সমাজ সেবা কর্মকর্তা ফারুক মিয়া, টেনিস ক্লাবের সদস্য ফজলুল হক প্রমুখ।
খেলা শেষে সংসদ সদস্য ও জেলা প্রশাসক বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
ভোরের আকাশ/আ.র