শেরপুরে দুর্গাপুজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শাড়ি ও নগদ অর্থ বিতরণ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে যুক্ত হয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, বিএনপির সদস্যসচিব আবু জাফর, বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, শেরপুর জেলা বাস মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি গৌতম সাহা এবং জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী প্রায় দুই থেকে তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা