শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক শাহাদাত হোসেন, চেম্বারের সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, চেম্বার পরিচালক তানভীল মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক আব্দুস সামাদ সায়েমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগন।

মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং সমাজে সম্প্রীতি বৃদ্ধি পায়। এ ধরনের ইফতার মাহফিল ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, ঈদে সকলেই যেন নির্বিঘ্নে যাতায়াত, ঈদে কেনাকেটা করে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং একই সাথে সিরাজগঞ্জ জেলাকে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

ভোরের আকাশ/নি

সিরাজগঞ্জ

শেয়ার করুন: