ফরিদপুর অজ্ঞাত রোগে যুবকের মৃত্যু

ফরিদপুরে অজ্ঞাত রোগে রিমন (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, রোববার(৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোতোয়ালি থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় বাসস্ট্যান্ডে রিমন (২৮)।
পিতা মৃত একরাম শেখ সাং গোয়ালবাড়ি পোস্ট গোয়ালবাড়ি থানা বোয়ালমারী জেলা ফরিদপুরে অজ্ঞাত কারণে অজ্ঞান হয়ে পড়লে বাসস্ট্যান্ডের লোকজন তাকে অটো রিক্সাযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সন্ধ্যা সোয়া ৭ টায় মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
ভোরের আকাশ/তা.কা