শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

বগুড়া অফিস

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তিনি।

শুক্রবার(৫জুন) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, কোনো করুণা বা কার্ডের সুবিধা চাই না।” নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৪ মাস থেকে বাড়িয়ে ৬ মাস এবং ওই সময়ের পূর্ণ ভাতা নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে জাতীয় বাজেটে শ্রমিক কল্যাণে অন্তত ১০ শতাংশ বরাদ্দ রাখার আহ্বান জানান।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক সংগঠনের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি ও জুলুম-নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষের তৈরি শ্রম আইনের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এজন্য ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরও পড়ুন

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া

জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাম রব্বানী, মাওলানা আব্দুল হক সরকার, আব্দুল মতিন, মাওলানা মানসুরুর রহমান, আব্দুল বাছেদ, আজগর আলী ও আনোয়ারুল ইসলাম।

সম্মেলনে জেলার ৮০টি ট্রেড ইউনিয়নের পুরুষ ও নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একই স্থানে মহানগর শাখার আওতাধীন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মহানগরের ২১টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ নেন।

ভোরের আকাশ/এনউব

রেশনিং ব্যবস্থা চালুর দাবি

শেয়ার করুন: