শ্রীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রমের উদ্ভোধন

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পূবালী ব্যাংক মাওনা শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন সবার মধ্যে জনপ্রিয় ও গ্রাহকদের সচেতন করতে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে পুবালী ব্যাংক মাওনা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন ব্যাংকটির গাজীপুর অঞ্চলের ‘অঞ্চল প্রধান’ উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।
এসময় কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক মো. আমির হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি উপ মহাব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন সেলিম, রিজিওনাল ইনচার্জ (এডিসি) মো. ফজলে রাব্বী, এডিসি পুবালী ব্যাংকের টিম লিডার মো. আমির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী মালেক মাস্টার কমপ্লেক্সের মালিক মো. নাজমুল হোসেন, হাজী মালেক মাস্টার কমপ্লেক্সে ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. আলমগীর হোসেন, ব্যবসায়ী সংগঠন ইউনিটি টুয়েন্টি সেভেনের সভাপতি মো. এমদাদ হোসেনসহ ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ‘এক দেশ, এক কিউআর কোড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে শ্রীপুরকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক। বাংলা কিউআরের মাধ্যমে এখন ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
ভোরের আকাশ/রই