শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ছেনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তিনি সাগরে মাছ ধরতে যান। এ সময় তার স্ত্রী ছেনোয়ারা বেগম বাড়িতে থাকা নামাজরত শাশুড়িকে দা দিয়ে গলায় কোপ দেন। ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি।

পরে স্থানীয়দের সন্দেহ হলে ছেনোয়ারা বেগমকে আটক করা হয়। একপর্যায়ে তিনি শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পাঁচদিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়ি চলে যান। পরে বৃহস্পতিবার  তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। শুক্রবার স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি এই হামলা চালান বলে অভিযোগ ওঠে।

প্রতিবেশীরা আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাশুড়ির গোঙানির শব্দ শুনে তারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

টেকনাফকক্সবাজার

শেয়ার করুন: