শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চয়পত্রগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে ১০ লক্ষ টাকা মূল্যের সঞ্চয়পত্র তুলে দেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজ।

শহীদ পরিবারের যারা সঞ্চয়পত্র পেয়েছেন তারা হলেন, দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন। দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন। বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মো. আল আমিন সরকারের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার।

ঢাকার বনশ্রী এলাকার শহীদ মোঃ আশিকুল ইসলামের মাতা আরিশা আফরোজ। চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারীর পিতা মোঃ ওমর ফারুক। বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবুর স্ত্রী শারমিন আক্তার। বিরল উপজেলার এম নাগর বাড়ি গ্রামের শহীদ মো. জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার। বিরল উপজেলার মধ্য করলা গ্রামের শহীদ মো. মাসুম রেজা অন্তরের পিতা মো. মিজানুর রহমান।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: