শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জালে ধরা পড়ল ২৫ কেজির বোয়াল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জালে ধরা পড়ল ২৫ কেজির বোয়াল
জালে ধরা পড়ল ২৫ কেজির বোয়াল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বৃহৎ আকারের বোয়াল মাছ। সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো তিতাস নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় করে তাঁরা নদীতে জাল ফেলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের জালে ২৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারে কুয়েতপ্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

নৌকার মালিক সুধীর বর্মন বলেন, ‘দুপুরে তিতাস নদীতে আমাদের জালে বিশাল একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে আমরা মাছটি বাজারে নিয়ে যাই।’

নৌকার আরেক জেলে বীরোন্দ্র বর্মন বলেন, ‘মাছটির ওজন ছিল প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় বোয়াল খুব একটা ধরা পড়ে না। সৌভাগ্যক্রমে আমাদের জালে ধরা পড়েছে।’ 
বড় আকারের বোয়াল মাছ ধরতে পেরে জেলেরা খুব খুশি বলে জানান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: