নব নির্বাচিত এমপির সঙ্গে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কিশোরগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধার আগে এমপির নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক বদিউল আলম মাহফুজের নেতৃত্বে শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে নবনির্বাচিত এমপির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়।
এমপি এ্যাডভোকেট জালাল উদ্দিনক কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় অতিতের দিনগুলিতে ভাল ফলাফল অর্জন করেছে। ভবিষ্যৎ এই ধারাবহিকতা অব্যাহত থাকবে। তিনি শিক্ষার মান উন্নয়ন, ভালো ফলাফল অর্জন এবং অবকাঠামোগত উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন,আব্দুল কাদির, মোঃ শাহীন আলম, আবুল বাশারসহ আরো অনেকে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ভোরের আকাশ/আ.র