শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ নিহত ১৪

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ১০ জনসহ নিহত ১৪ । বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ  ১৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং বাকি দশজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের ১০ জনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী, তিন ছেলে, এক পুত্রবধূ, এক মেয়ে এবং তিন নাতির পরিচয় পাওয়া গেছে। তবে অন্যদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভর্তি থাকা আরও একজন পরে মারা যান।

কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মো. আবু জাফর বলেন, এ পর্যন্ত দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মরদেহ এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রাখা হয়েছে।

ভোরের আকাশ/নি

বাগেরহাট

শেয়ার করুন: