শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, সহকর্মী আহত

ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাথরঘাটায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, সহকর্মী আহত
পাথরঘাটায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, সহকর্মী আহত

বরগুনার পাথরঘাটায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে হাবিব মাওলানার নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা্ ঘটে। নিহত আবু হানিফ পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁর ছেলে এবং পেশায় একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি ছিলেন। তিনি স্থানীয় শ্রমজীবী দলের সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় আবু হানিফ একটি লোহার রড বাঁকাতে গেলে তা পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। মুহূর্তেই তিনি ও অপর শ্রমিক আল আমিন (সেলিম লন্ডির ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনের চিকিৎসা চলছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, আবু হানিফ একজন দক্ষ ও পরিশ্রমী কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রমজীবী সমাজে অপূরণীয় ক্ষতি হলো।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: