ধামরাইয়ে রাইস মিলে ডাকাতি

ঢাকার ধামরাইয়ে আইঙ্গন এলাকায় একটি অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে প্রায় ৬শত ৩৩ বস্তা চাউল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬জানুয়ারি) ভোররাতে পৌরসভার আইঙ্গন বিসমিল্লাহ অটো রাইস মিলে।
বিসমিল্লাহ অটো রাইস মিলের নিরাপত্তা প্রহরী হয়রত আলী জানান, রাতে অটো রাইস মিলের পিছন দিক দিয়ে ৮/ ১০ জন লোক আমারকে চাকু ধরে ভয় দেখিয়ে হাত মুখ বেঁধে ফেলে। পরে প্রধান গেঁইটের তালার চাবি নিয়ে যায় এবং তারা গেটের তালা খুলে ভেতরে ট্রাক গাড়ি প্রবেশ করিয়ে চাউল লুট করে চলে যায়। লুট হওয়া চালের মধ্যে ব্যবসায়ী হেলাল মিয়ার ৪০২ বস্তা মাসুদ ও ফরিদের ৩৫ বস্তা রবিউলের ১৮০ বস্তা হুমায়ুনে ১২ বস্তা ও মনজুর ৪ বস্তা।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, ওসি অপারেশন ও বেশ কয়েকজন এসআই ঘটনাস্থল বিসমিল্লাহ আউট রাইস মিল পরিদর্শন করেছেন। তবে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খানের বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/র.ই