রাজবাড়ীতে ৩৫৬ কেন্দ্রের মধ্যে ২৪৭ টি ঝুকিপূর্ণ

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট, ব্যালট বাক্স সহ অন্যান সরঞ্জাম। এ নির্বচনে একসাথে (গণভোট ও সংসদীয়) ভোট অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ ভাবে জেলার দুটি সংসদীয় আসনে ১২ জন এমপির পদপ্রার্থীরা তাদের প্রচারনা ইতিমধ্যে শেষ করেছে।
জেলা প্রশাসন কার্যালয়,সূত্র জানাযায়, এ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে ৩৫৬ টি ভোট কেন্দ্র রয়েছে এরমধ্যে ২৪৭ টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।
রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ২ লক্ষ ১৪ হাজার ৫৮ জন ও হিজড়া ভোটার ৮ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি
রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজাার ৬০৯ জন, মহিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন ও হিজড়া ৫ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি।
এ নির্বচনে ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি,ব্যাটেলিয়ন আনসার, র্যাব, পুলিশ,সেনাবাহিনী, এছারা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন এখন পর্যন্ত রাজবাড়ীতে কোন সহিংস বা বড় ধরনের কোন বিশৃঙ্খলা ঘটেনি, যেকোন অপৃতিকর ঘটনা প্রতিরোধে আমাদের প্রস্তুতি রয়েছে আমরা আশা করছি কালকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে।
ভোরের আকাশ/ র.ই