শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনসেবার মান বাড়াতে হবে: রংপুর রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

রংপুর রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম- বিপিএম ,পিপিএম দিনাজপুর জেলার বিরামপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টা ২০ মিনিটে রংপুর রেঞ্জের ডিআইজি বিরামপুর থানা প্রাঙ্গণে উপস্থিত হলে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো.জেদান আল মুসা-পিপিএম  তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল মান্যবর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামকে  গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি বিরামপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন, দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিরামপুর- নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম সরকার, ওসি তদন্ত মো.আতাউর রহমান সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, জনসেবার মান বৃদ্ধি, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিআইজি আমিনুল ইসলাম ১৮ তম বিসিএস 'র পুলিশ কর্মকর্তা। তিনি একজন সৎ, মানবিক, মেধাবী ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। বাংলাদেশ পুলিশে তাঁর অসামান্য অবদান ও পেশাদারিত্বের জন্য সাম্প্রতিক বাংলাদেশ পুলিশ পদক "বিপিএম -সেবা " এবং প্রেসিডেন্ট পদক "পিপিএম " সম্মানে ভূষিত হন। পদোন্নতি পেয়ে  রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়নের পূর্বে তিনি ডিএমপি'র যুগ্ম কমিশনার ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এ কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর  ডিগ্রি অর্জন করেন এ কর্মকর্তা। তিনি ফেনী জেলার ফুলগাজী ইউনিয়নে এক সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


ভোরের আকাশ/এসএইচ 

রংপুর রেঞ্জের ডিআইজি

শেয়ার করুন: