পীরগঞ্জে ধানক্ষেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বড়মহাজিদপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।
এ সময় মরদেহের পাশ থেকে তার ব্যাটারি চালিত চার্জার ভ্যানও উদ্ধার করে পুলিশ। নিহতের নাম বিপুল চন্দ্র বর্মন (৪২)। বাড়ি উপজেলার রায়পুর ইউপি’র বাহাদুরপুর গ্রামে। তিনি ওই গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বিপুল ৫ কন্যা সন্তানের জনক।
পারিবারিক সুত্রে জানা যায়, বিপুল দিন মজুরীর পাশাপাশি দীর্ঘ দিন থেকে রাতে চার্জার ভ্যান চালিয়ে দিনাতিপাত করতেন। গতকাল মঙ্গলবার সকালে বিপুল নিহতের খবর পায় পরিবারের লোকজন।
স্থানীয় সুত্র জানায়, সোমবার গভীর রাতে রামনাথপুর ইউনিয়নের বড়মহাজিদপুর গ্রামের রংপুর-ঢাকা মহাসড়ক থেকে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর পাশের ধান ক্ষেতে অজ্ঞাত গলা কাটা লাশ ও ব্যাটারী চালিত চার্জার ভ্যান পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের ধারনা ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে দুর্বৃত্তদের সাথে ধস্তা-ধস্তিতে ক্ষেতের বেশ কিছু ধানগাছ ক্ষতিগ্রস্থ হয়। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক সাংবাদিকদের জানান, এটি একাট ক্লুলেস হত্যা। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলা কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র