শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা কর্মসূচিরআওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 উপজেলার ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস। 

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে| কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (সাদা সার) এবং ১০ কেজি এমওপি (লাল সার) প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে নবাবগঞ্জ উপজেলার মোট ৪ হাজার কৃষক-কৃষাণী সরাসরি উপকৃত হবেন। 

আরও পড়ুন

খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বর্তমান সরকার নিরলসভাবে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

ভোরের আকাশ/ র.ই


 

জাহিদুল ইসলাম ইলিয়াসবীজ ও সার বিতরণ

শেয়ার করুন: