শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একাধিক গোডাউন ও দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গোডাউন, চায়ের দোকানসহ আশপাশের আরও কয়েকটি গোডাউন ও দোকান পুড়ে গেছে।শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় লিংক রোডের জেলখানার পাশের সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আশপাশের আরও কয়েকটি গোডাউনে। গার্মেন্টসের ঝুটে আগুন লাগায় মুহূর্তেই লেলিহান শিখা আকাশ ছুঁতে দেখা যায়, যা আশপাশে আতঙ্ক সৃষ্টি করে।এ ঘটনায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, “আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে।”প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ভোরের আকাশ/এনউব

ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন: