শিরোনাম
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’

লক্ষ্মীপুরে জামিন পেলেন দুই সাংবাদিক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের আন্দোলনের পাঁচ কর্মদিবসের মধ্যেই জামিন পেয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান।

গত ২৫ অক্টোবর লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির উদ্যোগে এবং সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক মোহাম্মদ আলী আবির উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সাজানো ও হয়রানিমূলক বলে দাবি করেন। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এরই ধারাবাহিকতায় রবিবার ২ নভেম্বর লক্ষ্মীপুরের বিজ্ঞ আদালত দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। এতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ ও সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন

চিকিৎসক ও সরঞ্জামের অপ্রতুলতা: মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

এ বিষয়ে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, “ন্যায়বিচার পাওয়ার অন্যতম সাংবিধানিক জায়গা হলো আদালত। আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। বিজ্ঞ আদালতের বিচারককে আন্তরিক ধন্যবাদ জানাই। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং সকল উপজেলা শাখার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রচেষ্টার ফলেই আজকের এই জামিন মঞ্জুর হয়েছে।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সব সময় সোচ্চার থাকবে। সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়াও লক্ষ্মীপুরের বিজ্ঞ আইনজীবী  এডভোকেট আনোয়ার হোসেন মৃধাকে অসংখ্য ধন্যবাদ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: