ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পুর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন -জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুবদল সভাপতির রায়হান কবির ও ছাএদল সভাপতি আমিমুল ইহছান প্রমুখ।
বক্তাগণ বলেন, ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভোরের আকাশ/এসএইচ