শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রেমিককে ছুরিকাঘাত, পুলিশ হেফাজতে প্রেমিকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনার খালিশপুরে অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। মুন্না ঝিনাইদহের শৈলকূপা এলাকার নজরুল ইসলামের ছেলে।

অভিযুক্ত তরুণী একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী (১৯)। তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।

আরও পড়ুন

হাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবী

এর জেরে সোমবার সকালে আলমনগর বাজারের কাছে পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসায় ব্যবহৃত একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করে ওই তরুণী। 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, ভুক্তভোগী ও অভিযুক্ত একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। মেয়েটি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান তিনি।

ওসি আরো জানান, ঘটনার পর অনিক থানায় বিষয়টি জানান। তবে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: