আমতলীতে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ চেকপোস্ট

বরগুনার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এগারোটা পর্যন্ত এ চেকপোস্ট চালানো হয়।
উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকায় প্রধান সড়কে লেঃ মোঃ শাহরিয়ার হোসেন রাফি এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ১টি সেকশন,আমতলী থানা পুলিশের ৩ জন সদস্যসহ একটি যৌথবাহিনীর চেকপোষ্টে বরগুনার আমতলীর সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
চেকপোস্টে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। মহাসড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে চালানো হয় তল্লাশি।এ সময়ে মোটর সাইকেল ১০৭ টি,সিএনজি ১৩ টি,ট্রাক ৯টি,৪প্রাইভেট কার ৯টি,বাস ১৫টি,মাইক্রো ১০টি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ৬টি মামলা করা হয়। এ সকল মামলায় উনিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.