শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করুন: না.গঞ্জ ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সঙ্গে আইন মেনে কাজ করলে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “গ্রামীণ জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা সবার সহযোগিতা ছাড়া কার্যকর করা সম্ভব নয়।”

সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণ যাতে অল্প খরচে ও সহজে ন্যায়বিচার পায়, সেজন্য গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আইনি সহায়তার বিস্তার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন নেছা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এবং ইউএডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মো. শাহাদাত হোসেন।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশ নেন।

ভোরের আকাশ/জাআ

ডিসিনারায়ণগঞ্জদুর্নীতি

শেয়ার করুন: