শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিচ্চি হান্নানের সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার একসময়ের শীর্ষ অপরাধী পিচ্চি হান্নানের অন্যতম সহযোগী এবং ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে ‘কিলার মাসুদ’-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত মাসুদুল করিম ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আব্দুল হালিম ভূঁইয়ার ছেলে।

তিনি ফরিদগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামে অভিযান চালায়। পরে ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ফরিদগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশক ও দুই হাজার সালের শুরুর দিকে কিলার মাসুদ কুখ্যাত অপরাধী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর থেকেই মাসুদ আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে বসবাস করছিলেন।

​পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তন ও স্থানীয় প্রভাবে তিনি এলাকায় ফিরে আসেন এবং ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

তিনি উপজেলা যুবলীগের রাজনীতিতেও যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

গ্রেপ্তার,কিলার মাসুদ

শেয়ার করুন: