শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন

নবাগত লোক এসে কত কথাই না বলে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে নিয়ে আমি রাজপথে ছিলাম। আন্দোলন- সংগ্রাম করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি।

নবাগত লোক এসে কত কথাই না বলে, কিন্তু তারা তো রাজপথে ছিল না। রাজপথের সৈনিক হলে তৃনমূল সংগ্রাম বুঝতে পরতেন।  

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা বালুর মাঠে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এক হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- কয়েকদিন আগে হোসেন্দীতে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে, এখনো আমরা বিএনপি নেতা কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার খবর পাচ্ছি।

আমরা এখনো প্রশাসনের কাছ থেকে কোন বিচার পাইনি। আমি প্রশাসনকে বলছি আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। জনগন ফুঁসে উঠছেন, ধৈর্য ধরে আছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহা. মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা যুবদলের আহবায়ক ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত প্রমুখ।

ভোরের আকাশ/নি. ব

স্বতন্ত্র প্রার্থী

শেয়ার করুন: