শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি’র শাসনামলেই ব্যবসায়ীরা ছিলেন সবচেয়ে নিরাপদে: আবু নাসের

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশে বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখনই ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।  

তিনি বলেন, বিএনপি শুধু জনগণের ভোটেই নির্বাচিত হয়নি, বরং দেশের অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের নানা সুবিধা নিশ্চিত করেছে।

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর বরিশাল নগরীর ল কলেজ সংলগ্ন ‘স্কাই লাইন কনসালটেন্সি’ নামে একটি ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট ও ভিসা পরিষেবা সংস্থার বরিশাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, “স্বাধীনতার পর দেশ যখন দুর্ভিক্ষ ও চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্বার নেতৃত্বে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করান। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তিনি একটি ব্যবসাবান্ধব সরকার গঠন করেছিলেন।”

তিনি আরও বলেন, “তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ব্যবসায়ীদের কল্যাণে অনেক যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন, যার সুফল ব্যবসায়ীরা আজও পাচ্ছেন।”

বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।  এজন্য দেশের ব্যবসায়ী সমাজ ও জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।”
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্কাই লাইন কনসালটেন্সি’র বরিশাল অফিস প্রধান বিশ্বজিৎ বসু (সুজন)।  আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দলের মিলন চৌধুরী, ছাত্রদল ও স্বাধীনতা ফোরামের নেতাকর্মীরা, এবং লঞ্চঘাট ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক গোলাম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহবিএনপি

শেয়ার করুন: