শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ১ মণ গাঁজা উদ্ধার, পলাতক আসামির বিরুদ্ধে মামলা

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কসবায় ১ মণ গাঁজা উদ্ধার, পলাতক আসামির বিরুদ্ধে মামলা
কসবায় ১ মণ গাঁজা উদ্ধার, পলাতক আসামির বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ মণ (৪০ কেজি) গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে রাত ১০টা ৪০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকার জনৈক আতিক সরকারের দোকান ও বসতঘর সংলগ্ন অলি উল্লাহ কবরস্থানের পাশের একটি খালি জায়গা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: