শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অস্ত্র ও ট্রিপল মার্ডার মামলার ২ আসামি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ পৃথক  অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে আটক করেছে। তারা দু'জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা, অন্যজনের বিরুদ্ধে ত্রিপল মার্ডারসহ ৫টি মামলা রয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টেকনাফ থানার একটি অভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত আত্মসমর্পণকারী মাদক কারবারিদের মধ্যে অন্যতম নুরুল হুদাকে (৪৬) গ্রেফতার করে। তিনি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও লেদা এলাকার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশের নথি ও পিসিপিআর যাচাইয়ে উঠে আসে—তার বিরুদ্ধে রয়েছে ১৬টি মাদক মামলা, ১টি অপহরণসহ খুন মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি মানিলন্ডারিং মামলা, ৪টি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মামলা এবং ২টি নাশকতা ও বিস্ফোরক মামলা। মোট ২৮টি মামলার আসামি নুরুল হুদাকে তদন্তাধীন তিন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর রাত আনুমানিক ৩টার দিকে অপর এক অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডার মামলা, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক মামলা, মানব পাচার এবং মাদক মামলা—মোট ৫টি মামলা।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।

ভোরের আকাশ/মো.আ.


 

টেকনাফকক্সবাজারপলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন: