শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ জুলাই) বিকেল থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে মুখোশ ও মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলে অংশ নেন।

আরও পড়ুন

কেসিসি ও খুবি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন আগে ফজরের নামাজের পর পিরোজপুর শহরের শহীদ স্মৃতি খেয়াঘাট এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মহিষপুরা এলাকা থেকে নৌকাযোগে খেয়াঘাটে আসেন। পরে খেয়াঘাট সড়কের গোডাউন এলাকা থেকে মিছিল শুরু করে একই এলাকায় শেষ করেন। এরপর তারা পুনরায় নৌকাযোগে বাগেরহাটে ফিরে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "তারা দুই দিন আগে মিছিলটি করেছে এবং আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ভোরের আকাশ/রই 
 

মো. শরিফুল ইসলাম

শেয়ার করুন: