শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমতলীতে হত্যার পরিকল্পনায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে উপজেলার উতসিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জয় অভিযোগ করেন, প্রাক্তন স্ত্রী লাইজু ফোনে কন্যাকে দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে ওৎ পেতে থাকা লাইজু ও ৬-৮ জন কিশোর গ্যাং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। তবে স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হয়। এসময় কিশোর গ্যাং সদস্য সাকিলকে আটক করলে পুলিশকে খবর দেন জয়। পরে সাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে লাইজু বেগম, রাকিবুল ও অলি হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ২০১৬ সালে জয় ও লাইজুর বিয়ে হয়। লাইজু গত ছয় বছর ধরে সৌদি আরব ও ওমানে ছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ায় গত ২৫ জুলাই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই লাইজু সাবেক স্বামীকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন বলে অভিযোগ।

জয় বলেন, লায়জু ও তার ভাড়াটিয়া কিশোর গ্যাং সদস্যরা আমাকে হত্যার চেষ্টা করেছে। তারা আমার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনতাইও করেছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সাকিলের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তারআমতলীকিশোর গ্যাং

শেয়ার করুন: