শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় খাদ্য পরীক্ষণ অভিযান

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় খাদ্য পরীক্ষণ অভিযান
বরগুনায় খাদ্য পরীক্ষণ অভিযান

বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং বিশুদ্ধ খাদ্য আদালতের ব্যবস্থাপনায় বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে বিভিন্ন খাদ্যদ্রব্যের মান পরীক্ষা করা হয়। এ সময় শহরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২৪টি খাদ্য নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।

সংগ্রহ করা নমুনাগুলোর মধ্যে ছিল, ৬টি হলুদের গুঁড়া, ৫টি মরিচের গুঁড়া, ১টি মধু, ১টি ঘি, ১টি দুধ, ৪টি পাউরুটি ও ১টি আইসক্রিম। সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এসব নমুনা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান বলেন, প্রতি মাসে একবার ভ্রাম্যমাণ পরীক্ষাগার কার্যক্রম পরিচালিত হবে। পরীক্ষার মাধ্যমে সংগ্রহ করা খাদ্যদ্রব্যে কোনো ক্ষতিকর রাসায়নিক বা উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট বিক্রেতা ও উৎপাদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর খলিলুর রহমান, পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহীম খলীল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: